করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পীযূষ চাওলার বাবা - The News Lion

করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পীযূষ চাওলার বাবা

 


দি নিউজ লায়ন;  করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ভারতীয় দলের প্রাক্তন লেগ-স্পিনার পীযূষ চাওলার বাবা প্রমোদ কুমার চাওলা৷  গত কয়েকদিন ধরেই কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করছিলেন চাওলার বাবা। সোমবার দিল্লির এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।  নিজেই ইনস্টাগ্রামে মর্মান্তিক এই সংবাদ দেন। ইনস্টাগ্রামে চাওলা লেখেন, ‘তোমায় ছাড়া জীবন আর একই রকম থাকবে না। জীবন শক্তির অন্যতম ভরসাকে হারালাম।’


এছাড়াও ইনস্টাগ্রামে পীযূষ চাওলা বাবার একটি ছবি শেয়ার করে লেখেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা মিস্টার প্রমোদ কুমার চাওলা ১০ মে, ২০২১ প্রয়াত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী সমস্যায় ভুগছিলেন। প্রার্থনা করুন, এই কঠিন সময়ে যেন আমরা নিজেদের সামলাতে পারি। ওঁর আত্মার শান্তি কামনা করি।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.